
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়া উপজেলা বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৫ ফেব্রুয়ারী বড়রিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে উদ্বোধক ছিলেন, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম শফি। প্রধান অতিথি হিসেবে ছিলেন বড়লিয়া ৯নং ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম শানু, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাধারণ সম্পাদক এম, রাশেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু। সহ আওয়ামীলীগ যুবলীগ। শ্রমিক লীগ, ছাত্রলীগ কৃষক লীগ সহ সকল নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু বলেন, খেলাধুলার পাশাপাশি লেখা পড়ায় মনযোগ দেওয়ার আহবান জানান।

Reporter Name 

















